• হোম > বিনোদন > রোববার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’ : ১৬ শোয়ের অগ্রিম টিকিট শেষ

রোববার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’ : ১৬ শোয়ের অগ্রিম টিকিট শেষ

  • শনিবার, ১৩ আগস্ট ২০২২, ১৫:২৬
  • ৪৫৪

রোববার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’ : ১৬ শোয়ের অগ্রিম টিকিট শেষ

আগামীকাল রোববার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘পরাণ’। সেখানকার ১৬টি শোর অগ্রিম সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।

বঙ্গজ ফিল্মস জানিয়েছে, আগামীকাল রোববার থেকে সিডনি ও মেলবোর্ন, পার্থ, ডাব্বু ও ক্যানবেরাতে ১৩টি প্রেক্ষাগৃহে ৩২টি শো পর্যায়ক্রমে প্রদর্শনী হবে। সেখানে ১৬টি শোর আগাম টিকিট বিক্রি হয়ে গেছে।

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহানসহ অনেকেই। সিনেমাটি মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও দেশের ৩৩ প্রেক্ষাগৃহে চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123660 ,   Print Date & Time: Tuesday, 18 August 2026, 11:06:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group