• হোম > চট্টগ্রাম > রায়পুরে অটোরিকশা ধাক্কায় সাংবাদিকসহ আহত ২

রায়পুরে অটোরিকশা ধাক্কায় সাংবাদিকসহ আহত ২

  • শনিবার, ১৩ আগস্ট ২০২২, ১৫:৩৯
  • ৪৪৫

রায়পুরে অটোরিকশা ধাক্কায় সাংবাদিকসহ আহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে দিন দিন বেড়েই চলছে বিদ্যুৎ খেকো অটোরিকশা দুর্ঘটনার হার। আবার অনেকে প্রশিক্ষণ ছাড়াই চালাচ্ছে এই অটোরিকশা।
জানা গেছে, শুধু রায়পুর পৌর শহরেই চলছে প্রায় পাঁচ হাজার অটোরিকশা। এতো দুর্ঘটনার পরও প্রশাসন চুপ করে আছে। নিত্যদিনের মতো আজও মটর সাইকেলের সাথে অটোরিকশার ধাক্কায় সাংবাদিক ফারুক হোসেন (৫৫) ও তার নাতি রাফি (১৩) মারাত্মক আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার সময় রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্লা দিঘি সংলগ্ন জায়গায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফারুক হোসেনের বাম কাঁধের একটি হাঁড় ভেঙ্গে যায়। তিনি এসময় মটরসাইকেলে করে তার নাতিকে নিয়ে স্থানীয় উপজেলাধীন কাজী ফারুকি স্কুল এন্ড কলেজে যাচ্ছিলেন। ফারুক হোসেন জাতীয় দৈনিক ঢাকা টাইমস’র রায়পুর উপজেলা প্রতিনিধি। বর্তমানে তিনি রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123662 ,   Print Date & Time: Friday, 20 March 2026, 03:45:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group