• হোম > রাজশাহী > জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত

জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত

  • সোমবার, ১৫ আগস্ট ২০২২, ২৩:২২
  • ৪৪০

জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল ৭টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শদ্ধা জানায়। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123811 ,   Print Date & Time: Monday, 2 February 2026, 04:45:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group