• হোম > জাতীয় > বাংলাদেশের কাছে পরিশোধিত তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

বাংলাদেশের কাছে পরিশোধিত তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

  • বুধবার, ১৭ আগস্ট ২০২২, ১২:৩৮
  • ৬২৪

 ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে পরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি ‘রোসনেফ্ট অয়েল’। বাংলাদেশের অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা না থাকায় এ প্রস্তাব দিয়েছে রুশ কোম্পানিটি।

গত সপ্তাহে এ প্রস্তাব দেওয়া হয় নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।

কোম্পানিটি কী দামে তেল সরবরাহ করবে তা এখনো জানা যায়নি। তবে, ন্যায্য মূল্যের আশা করছে বাংলাদেশ।
বর্তমানে নিয়মিত দামের তুলনায় ৩৫ শতাংশ কম দামে রাশিয়ান অপরিশোধিত তেল সংগ্রহ করছে চীন ও ভারত।

বর্তমানে বিপিসি আটটি দেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করে। দেশগুলো হলো- কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভারত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123927 ,   Print Date & Time: Friday, 24 July 2026, 04:31:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group