• হোম > রংপুর > নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • বুধবার, ১৭ আগস্ট ২০২২, ১৯:৫৯
  • ৫৬১

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিয়া মনি (০৬) নামের এক শিশুর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের উত্তর সরমজানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হিয়া মনি একই এলাকার নুরুজ্জামান আলী শাহের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, “ওই বাড়ির রান্না ঘরের সেচ পাম্প থেকে সেচ দেয়া হতো। হঠাৎ মেয়েটি ওই ঘরে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎতায়িত হয়ে হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায় মেয়েটি।”

চড়াইখোলা ইউনিয়ন পরিষদ সদস্য রাবেয়া বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নীলফামারী সদর থানার (ওসি) আব্দুর রউপ বলেন, “সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123987 ,   Print Date & Time: Sunday, 9 August 2026, 03:03:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group