• হোম > বিজ্ঞান ও প্রযুক্তি > তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলা জট কমানোর আহ্বান রাষ্ট্রপতির

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলা জট কমানোর আহ্বান রাষ্ট্রপতির

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১১:৩১
  • ২৬৯৪

 ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলা জট কমানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১৭ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাত করেন। সেসময় তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে ‘সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২১’ পেশ করেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। আর বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায়, সে ব্যাপারে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124017 ,   Print Date & Time: Wednesday, 29 July 2026, 02:00:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group