• হোম > ঢাকা > মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১৯:৫৫
  • ৪৩৫

মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট ) রাজধানীর মিরপুর-১ নম্বরস্থ হযরত শাহ্ আলী মহিলা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু।

 

মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মোহাম্মদ মিজানূর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ হানিফ ও হযরত শাহ্ আলী মহিলা কলেজ এর অধ্যক্ষ ময়েজ উদ্দিন।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোঃ লায়েকুজ্জামান এবং আলোচক হিসেবে  মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল হাকিম উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং মাহফিল শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ইমন ও সাজেদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী মুবিন, সহ সাংগঠনিক সম্পাদক এস এম আর শহীদ, কোষাধ্যক্ষ ভুইঁয়া কামরুল হাসান সোহাগ, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক প্রান্ত পারভেজ, সাংবাদিক নজরুল ইসলাম, নুর হোসাইন, মুর্তজা পাপ্পু, শেখ সোহেল রানা, এশিয়ান টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান নূর, আমিনুল ইসলাম বাবুসহ মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সকল নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124067 ,   Print Date & Time: Wednesday, 29 April 2026, 11:59:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group