• হোম > আন্তর্জাতিক > জি-২০ সম্মেলনে যোগ দেবেন পুতিন-শি জিনপিং: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

জি-২০ সম্মেলনে যোগ দেবেন পুতিন-শি জিনপিং: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

  • শনিবার, ২০ আগস্ট ২০২২, ১১:০১
  • ৫৪৭

 ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি টুয়েন্টি সম্মেলনে অংশ যোগ দেবেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। এমনটি জানিয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। খবর ব্লুমবার্গের।

শুক্রবার (১৯ আগস্ট) এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, এই বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেয়ার পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ান ও ইন্দোনেশিয়ার নেতাদের মধ্যে ফোনালাপের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে ইন্দোনেশিয়ার আমন্ত্রণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠকের জন্য সব ব্যবস্থা করেছে ইন্দোনেশিয়া।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124106 ,   Print Date & Time: Sunday, 5 July 2026, 02:48:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group