• হোম > খেলা > এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান মাহমুদ

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান মাহমুদ

  • শনিবার, ২০ আগস্ট ২০২২, ১৪:১৪
  • ৪৯৮

 ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দেড় বছরের বিরতির পর জাতীয় দলে ফিরেছিলেন হাসান মাহমুদ। তরুণ এই পেসারের প্রত্যাবর্তনের সিরিজটাও ভালো কেটেছিল।

দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সুবাাদে জায়গা হয় ১৭ সদস্যের এশিয়া কাপ দলেও।

কিন্তু আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান হাসান। ফিল্ডিং অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

পরে জানা গেছে, চোট সারতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। সেক্ষেত্রে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না হাসানের। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ দল আগামী ২৩ আগস্ট বিকেল ৫টায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে। এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে প্রায় এক সপ্তাহ অনুশীলনের সময় পাবে বাংলাদেশ দল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124144 ,   Print Date & Time: Tuesday, 4 August 2026, 03:49:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group