• হোম > শিক্ষাঙ্গন > সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

  • শনিবার, ২০ আগস্ট ২০২২, ১৫:২৩
  • ৪৪৭

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

আজ ২০ আগস্ট, শনিবার রাংগুনিয়া উপজেলার মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়। বিদ্যালয়ের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ক্যান’ এর সহযোগীতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুল হক হীরু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শায়লা শরমিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি জনাব আলহাজ্ব আবদুর রহিম। এতে স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ‘উই ক্যান’ এর কর্মকর্তাসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124152 ,   Print Date & Time: Friday, 20 March 2026, 07:05:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group