• হোম > বিনোদন | সৃষ্টিশীল ব্যক্তিত্ব > যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় পুরস্কৃত বাংলাদেশের ‘মশারি’

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় পুরস্কৃত বাংলাদেশের ‘মশারি’

  • রবিবার, ২১ আগস্ট ২০২২, ১৬:১৪
  • ৪৪৮৯

 

যুছবি: সংগৃহীতক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হোলিশটস ফিল্ম ফেস্টিভালে সেরা হরর সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘মশারি’। গতকাল শনিবার উৎসবের শেষ দিনে পুরস্কার ঘোষণা করা হয়।

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ পরিচালনা করেছেন নুহাশ হ‌মায়ূন। তিনি বলেন, ‘হোলিশটস ফিল্ম ফেস্টিভালে প্রতিযোগিতা বিভাগেও সেরা ৮ নম্বরে ছিল মশারি।’

নুহাশ হ‌মায়ূন আজ রবিবার আরও জানিয়েছেন, মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা শর্ট ফিকশনের পুরস্কারও পেয়েছে ‘মশারি’।

এর আগে মশারি ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছিল। ‘মশারি’তে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও অনোরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124249 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 12:27:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group