• হোম > রংপুর > টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

  • রবিবার, ২১ আগস্ট ২০২২, ১৭:০১
  • ৫০৫

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আল মামুন (৩৯) নামে এক শ্রমিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন সিরাজগঞ্জের তারাশ উপজেলার দেউরা গ্রামের শাহজামাল ও আলেয়া বেগমের ছেলে। টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল মামুন একটি ট্রাকের যাত্রী ছিলেন। আনালিয়াবাড়িতে ট্রাক থেকে নেমে তিনি রেল লাইনের পাশে প্রস্রাব করছিলেন। এ সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

অপরদিকে, রবিবার সকাল ৮টার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক স্থানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাস্টার মারফিন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124257 ,   Print Date & Time: Wednesday, 12 August 2026, 05:01:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group