• হোম > সিলেট > ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে তাহিরপুরে আ,লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে তাহিরপুরে আ,লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ০৯:৪৫
  • ৪৮১

আ,লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:

২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১আগস্ট)উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী মর্তুজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বেড় করে উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী মুর্তজা এর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর সঞ্চালনায়,বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য,উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জী শামীম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া,আলমগীর খোকন,দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুষেন বর্মন,সাধারন সম্পাদক ইমরান হোসেন দিপক,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মেম্বার,আওয়ামী লীগ নেতা শাহীন রেজা,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা,উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জী,বাদল দেবনাথ, আজিজুল হক,মিজানুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ নুর,শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি,জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ্র,উপজেলা ছাত্র লীগের সভাপতি আশ্রাফুজ্জান ইমন,সাধারন সম্পাদক সাইদুর রহমান,সহ সভাপতি জাহিদ হাসান রুবেল আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124283 ,   Print Date & Time: Monday, 2 February 2026, 05:34:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group