• হোম > আন্তর্জাতিক > আবারও সম্পর্ক পুন:স্থাপনের ঘোষণা আবুধাবি-ইরানের

আবারও সম্পর্ক পুন:স্থাপনের ঘোষণা আবুধাবি-ইরানের

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ১৩:০১
  • ৫০৩

 ছবি: সংগৃহীত

ছয় বছর পর আবারও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক চালু করতে চলেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (২১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংযুক্ত আরব আমিরাত। খবর আল জাজিরার।

আবুধাবির তরফ থেকে বিবৃতিতে বলা হয়, খুব শিগগিরই তেহরানে নিযুক্ত করা হবে নতুন রাষ্ট্রদূতকে। কূটনৈতিক সাইফ মুহাম্মাদ আল-জা’বিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গেল মাসে দুই দেশের সম্পর্কন্নয়নের উদ্দেশ্যে ফোনালাপ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

২০১৬ সালে প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের ফাঁসি কার্যকর করে সৌদি আরব। তার প্রতিবাদে বিক্ষোভকারীরা হামলা চালায় ইরানে অবস্থিত সৌদি দূতাবাসে। তারই প্রতিক্রিয়ায় তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সংযুক্ত আরব আমিরাত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124323 ,   Print Date & Time: Sunday, 9 August 2026, 11:33:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group