• হোম > বরিশাল > ভোলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ভোলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ২০:০২
  • ৪৯১

ভোলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২২ আগস্ট) ভোরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালীর চরপাতা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয়দের ধারণা নদীতে কোনো দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ হতে পারে এটি। জোয়ারের সময় ভেসে এসে চরে লাশটি আটকে যায়।

 

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, রোববার বিকালে এক রাখাল চরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে তারা থানায় খবর দেন। এরপর রাতে পুলিশ চরে গিয়ে সোমবার ভোরে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124371 ,   Print Date & Time: Sunday, 2 August 2026, 03:29:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group