• হোম > খেলা > ৩-৩ গোলে ড্র বার্সা-ম্যান সিটির ম্যাচ

৩-৩ গোলে ড্র বার্সা-ম্যান সিটির ম্যাচ

  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২, ১৩:৫২
  • ৫২৮

ছবি: সংগৃহীত

৩-৩ গোলে ড্র হয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির প্রীতি ম্যাচ।পেপ গার্দিওলার প্রত্যাবর্তনের ম্যাচে শেষ মুহূর্তের পেলান্টির সুবাদে হার এড়িয়েছে ম্যান সিটি।

ক্যাম্প নুতে আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজের গোলে ২১ মিনিটে প্রথম লিড পায় ম্যানসিটি। তবে গোল হজমের ৮ মিনিট পর মসতায় ফেরে বার্সা। ৬৬ মিনিটে বার্সা পক্ষে মিডফিল্ডার ডি ইয়ং গোল করে লিড এনে দেয়। ৭০ মিনিটে কোল পামার গোলে আবার সমতায় ফেরে সিটি। ৭৯ মিনিটে আবার মেমফিস ডিপউিয়ের গোলে বার্সা এগিয়ে গেলেও শেষ মুহূর্তে পেনাল্টি পায় গার্দিওলার দল। সুযোগ কাজে লাগিয়ে ম্যান সিটিকে সমতায় ফেরান উইঙ্গার রিয়াদ মাহরেজ। শেষ প্রর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124506 ,   Print Date & Time: Saturday, 20 June 2026, 09:23:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group