• হোম > অন্যান্য দল > মাওলানা গাজী ইয়াকুবের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

মাওলানা গাজী ইয়াকুবের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২, ১৩:৫৮
  • ৫৭৩

মাওলানা গাজী ইয়াকুবের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

২৪ আগস্ট বুধবার ঢাকা সিটি উত্তরের সাবেক মেয়র প্রার্থী, বিশিষ্ট দাঈ, মারকাজুল কুরআনের পরিচালক মাওলানা গাজী ইয়াকুবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে মিরপুরস্থ মারকাজুল কুরআন মাদরাসায় যান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি, ঢাকা সিটি উত্তরের সাবেক মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর নেতৃত্ব এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন, সহকারী দফতর সম্পাদক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য মাওলানা গাজী ইয়াকুব বেশকিছু দিন যাবৎ অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি ভারতের চেন্নাইতে মেরুদণ্ড সহ কয়েক জটিল অপারেশন শেষে দেশে ফিরেছেন।

অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ মাওলানা গাজী ইয়াকুবের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে নানা বিষয়ে কুশলাদি বিনিময় করেন। পাশাপাশি উপস্থিত নেতাকর্মী, প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকমন্ডলী সহ শিক্ষার্থীদের নিয়ে দোয়া পরিচালনা করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124508 ,   Print Date & Time: Wednesday, 13 May 2026, 01:36:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group