• হোম > বাংলাদেশ > ইয়াবাসহ যুবক আটক

ইয়াবাসহ যুবক আটক

  • শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ১২:০৫
  • ৫৯৩

 ইয়াবাসহ যুবক আটক

মাদারীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিজানুর রহমান হাওলাদার (৫০) এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শহরের পাঠককান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান শহরের হরিকুমারিয়া এলাকার মৃত রফিজউদ্দিনের ছেলে। আটক যুবক শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিজানুর রহমান হাওলাদারকে হরিকুমারিয়া এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াস উদ্ধার করা হয়।

আটক মিজানুর রহমানের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হতে পারে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124523 ,   Print Date & Time: Tuesday, 4 August 2026, 10:19:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group