• হোম > অর্থনীতি > আগামী ৬ মাস দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ জ্বালানি: সালমান এফ রহমান

আগামী ৬ মাস দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ জ্বালানি: সালমান এফ রহমান

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১৫:৫৪
  • ৫৩৪

 ছবি: সংগৃহীত

আগামী ছয় মাসে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি। সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পরিকল্পনা মাফিক কাজ করছে সরকার। জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ওভারসিস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) এর মিট দ্য প্রেসে এ কথা জানান তিনি। সালমান এফ রহমান বলেন, সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারস্পরিক যোগাযোগ জরুরি।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা আরও জানান, রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আর রাশিয়ান ক্রুড অয়েল কেনা সম্ভব না। এ সময় সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেনি বরং এ বিষয়ে অনেকের আগ্রহ আছে। তিনি আরও জানান, এলএনজি আমদানি করে আমাদের দেশের নিজস্ব গ্যাসের সাথে যোগ করে ব্যবহার করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124652 ,   Print Date & Time: Wednesday, 22 July 2026, 06:25:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group