• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > দেশে ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

দেশে ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১৮:৩০
  • ৩৭০৬

দেশে ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। শনিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার সারাদেশে ১৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। আর ওই সময়ে ১ জনের মৃত্যু হয়।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ১১ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124670 ,   Print Date & Time: Wednesday, 15 July 2026, 04:11:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group