• হোম > ঢাকা > কালকিনিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কালকিনিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১৯:২২
  • ৫২৭

কালকিনিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধগতি,সারা দেশে অসহনীয় লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নুরে আলম এর হত্যার প্রতিবাদে কালকিনি ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার বিকালে উপজেলা বিএনপির সভাপতির নিজ বাড়ির আঙ্গিনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন।

বিশেষ অতিথি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া,সদস্য সচিব মোঃ জাহান্দার আলী জাহান,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,হারুন অর রশিদ বাবুল হাওলাদার,মাদারীপুর জেলা যুবদলের সভাপতি মোঃ ফারুক বেপারী,জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদস্য সচিব মোঃ কামরুল হাসান,ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন মাস্টার,কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, মোঃ মোশাররফ হোসেন সরদার সহ কালকিনি ও ডাসার উপজেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124674 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 12:15:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group