• হোম > আন্তর্জাতিক > সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে প্রাণ হারালেন যুবক

সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে প্রাণ হারালেন যুবক

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ০৯:১৫
  • ৫২৮

 সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে প্রাণ হারালেন যুবক

ঘানারয় একটি চিড়িয়াখানায় সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে পড়েন এক ব্যক্তি। পরিণতিও হল ভয়ঙ্কর।

সিংহের আক্রমণে জখম হয়ে মৃত্যু হল ওই যুবকের। ঘটনাটি ঘটেছে ঘানার রাজধানী আক্রার একটি চিড়িয়াখানায়।

কীভাবে ওই ব্যক্তি সিংহের খাঁচায় ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর ঘানা নিউজ এজেন্সির।

রোববার চিড়িয়াখানায় নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই সিংহের খাঁচার মধ্যে লাফিয়ে ঢুকে পড়েন ওই ব্যক্তি।

ওই খাঁচায় একটি সিংহ, একটি সিংহী ও দু’টি সিংহ শাবক ছিল। তাদের ডেরায় ওই ব্যক্তিকে দেখেই ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। শেষে পশুরাজের আক্রমণে প্রাণ হারান ওই ব্যক্তি। তবে সিংহরা সুরক্ষিতই রয়েছে।

নিরাপত্তার বেড়াজাল টপকে কীভাবে সকলের চোখ এড়িয়ে সিংহের খাঁচার মধ্যে ওই ব্যক্তি ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চিড়িয়াখানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124772 ,   Print Date & Time: Tuesday, 28 July 2026, 03:53:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group