• হোম > সিলেট > হবিগঞ্জে কৃষি পণ্য বিক্রির রশিদ ও মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড প্রদান

হবিগঞ্জে কৃষি পণ্য বিক্রির রশিদ ও মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড প্রদান

  • সোমবার, ২৯ আগস্ট ২০২২, ১০:০৭
  • ৪৮৯

হবিগঞ্জে কৃষি পণ্য বিক্রির রশিদ ও মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড প্রদান

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কৃষি পণ্য বিক্রির রশিদ প্রদান না করা ও সারের মূল্য তালিকা না থাকায় নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন উপজেলা প্রশাসন।

রবিবার (২৮ আগস্ট২২) ইং বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে এম মাকসুদুল আলম, নবীগঞ্জ থানার এসআই নাঈম সহ একদল পুলিশ সহযোগীতা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে কৃষি দ্রব্য পণ্য বিক্রির রশিদ প্রদান না করা ও সারের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী মেসার্স আলী স্টোরকে ৩ হাজার টাকা, মাস্টার ট্রেডার্সকে ১৫শ টাকা এবং জি আর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন- অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করা হয়েছে এবং রশিদ ছাড়া সার বিক্রয় না করতে এবং মূল্য তালিকা রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124792 ,   Print Date & Time: Saturday, 4 July 2026, 06:56:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group