• হোম > খেলা > কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১০:৪৪
  • ৫০৮

 ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। রশিদদের বিপক্ষে সাকিব আল হাসানের একাদশ কেমন হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া বাংলাদেশের সম্ভাব্য একাদশে আছেন ১. মোহাম্মদ নাঈম ২. এনামুল হক বিজয় ৩. সাকিব আল হাসান ৪. আফিফ হোসেন ৫. মুশফিকুর রহিম ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. সাব্বির রহমান ৮. মেহেদী হাসান ৯. মোহাম্মদ সাইফউদ্দিন ১০. নাসুম আহমেদ ১১. মোস্তাফিজুর রহমান।

মেহেদী মিরাজের যেমন ক্রিকইনফোর একাদশে জায়গা হয়নি। তেমন এই একাদশে নেই তাসকিন আহমেদও।

তবে সবমিলিয়ে মোটামুটি একটা ভারসাম্যপূণ্য একাদশই দিয়েছে ক্রিকইনফো। যদিও এখনো কেমন হতে মূল একাদশ সে বিষয়ে কাপ্তান সাকিব কোনো ইঙ্গিত দেননি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124901 ,   Print Date & Time: Saturday, 8 August 2026, 04:15:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group