• হোম > জাতীয় > বাংলাদেশে গুম-খুন ও ভোট কারচুপি শুরু করেছিলেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

বাংলাদেশে গুম-খুন ও ভোট কারচুপি শুরু করেছিলেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১৪:৩১
  • ৫৭১

 ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে গুম-খুন ও ভোট কারচুপি শুরু করেছিলেন জিয়াউর রহমান’।

প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের সভায় এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। যারা আগুন সন্ত্রাস করে তাদের মুখে মানবতা ও মানবাধিকারের কথা শুনতে হয়’।

তিনি বলেন, ‘প্রত্যেকটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার আগে চিন্তা করি এতে দেশের কী উন্নয়ন হবে। কমিশনের কথা চিন্তা করে শেখ হাসিনা কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে না। আমরা কখনো ধার করে ঘি খাই না। এমন অবস্থা না যে কারও কাছে আটকে পড়ে যাবো। আমরা ঋণ সতর্কতার সাথে নিচ্ছি এবং সময়মতো তা পরিশোধ করে দিচ্ছি’।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124931 ,   Print Date & Time: Friday, 5 June 2026, 08:24:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group