• হোম > ক্রিকেট > আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডি গ্রান্ডহোম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডি গ্রান্ডহোম

  • বুধবার, ৩১ আগস্ট ২০২২, ১৭:৫৭
  • ৪২১

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। তিনি এক বার্তায় জানিয়েছেন- বয়স বাড়ছে, ইনজুরি হচ্ছে এসব নিয়ে ক্রিকেট খেলে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে।

ডি গ্রান্ডহোম ব্ল্যাক ক্যাপসদের হয়ে ২৯টি টেস্ট খেলেছেন। যার মধ্যে ১৮টিতে জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এছাড়া দেশের হয়ে ৪৫ ওয়ানডে এবং ৪১ টি-২০ খেলেছেন তিনি।

গ্রান্ডহোম বলেছেন, ‘আমাকে মেনে নিতেই হবে যে, দিনদিন তরুণ হচ্ছি না। অনুশীলন চালিয়ে যাওয়া কঠিন হয়ে যচ্ছে, বিশেষত ইনজুরির কারণে। আমার পরিবার আছে, ক্রিকেট পরবর্তী ভবিষ্যত কী হবে, কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করেছি। ২০১২ সাল থেকে নিউজিল্যান্ডের হয়ে খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’

সম্প্রতি কলিন ডি গ্রান্ডহোম অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-২০ লিগে খেলার জন্য চুক্তিবন্ধ হয়েছেন। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র নেননি তিনি। সেজন্য জাতীয় দল থেকে তাকে বাদ দেওয়ার কথাও শোনা যাচ্ছিল। তার আগেই সরে দাঁড়ালেন ডানহাতি এই পেস অলরাউন্ডার।

শিষ্যকে নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপস ক্রিকেটের এক উৎসাহের নাম ছিল গ্রান্ডহোম। দলের কিছু অসাধারণ অর্জনের সঙ্গে তার নাম জড়িত। ব্যাট ও বল হাতে তার সামর্থ্য তাকে ম্যাচ উইনারে পরিণত করেছিল। অসাধারণ একজন টিম ম্যান সে। তাকে ড্রেসিংরুম মিস করবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125100 ,   Print Date & Time: Sunday, 1 March 2026, 04:46:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group