• হোম > জাতীয় > কিলোমিটার প্রতি বাস ভাড়া কমলো ৫ পয়সা

কিলোমিটার প্রতি বাস ভাড়া কমলো ৫ পয়সা

  • বুধবার, ৩১ আগস্ট ২০২২, ১৮:২৭
  • ৫০০

ফাইল ছবি

জ্বালানি তেলের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামীকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

বুধবার রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125104 ,   Print Date & Time: Sunday, 5 July 2026, 06:56:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group