• হোম > আইন-অপরাধ | সিলেট > হবিগঞ্জের লাখাইয়ে সড়কে পিকআপ ভ্যান চাপায় নিহত ১

হবিগঞ্জের লাখাইয়ে সড়কে পিকআপ ভ্যান চাপায় নিহত ১

  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৯
  • ৫০১

 

প্রতীকী ছবি

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই সড়কে পিক আপ ভ্যান দুর্ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছেন।বৃহঃ বার( ০১ সেপ্টেম্বর ২২)ইং লাখাই থানা পুলিশের সুত্রে জানা যায়

বুধবার দিবাগত ভোর রাত চারটায় হবিগঞ্জ – লাখাই সড়কের এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যাক্তি হল উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আবু তালিব(৯০)।

লাখাই থানার এস আই সাদরুল হাসান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্হলে পৌছে মৃতে সুরতহাল তৈরী করেন।পিকআপ গাড়ীটি জব্দ করা হয়েছে।এবং মৃতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এস আই সাদরুল হাসান জানান এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125176 ,   Print Date & Time: Thursday, 26 February 2026, 05:17:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group