• হোম > জাতীয় পার্টি > কোনো ষড়যন্ত্রে মাথানত করবে না জাতীয় পার্টি: জিএম কাদের

কোনো ষড়যন্ত্রে মাথানত করবে না জাতীয় পার্টি: জিএম কাদের

  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১
  • ২১৮৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, কোনো ষড়যন্ত্রে মাথা নত করবে না তার দল। সব ষড়যন্ত্র উপেক্ষা করে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীস্তে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি জাপা মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন যে কোন সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও সংগঠিত। গণমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্রই দলের ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিকেরা ষড়যন্ত্রে কখনোই বিভ্রান্ত হবে না।

জাপা মহাসচিবকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, ড. নুরুল আজহার শামীম, মাহমুদুর রহমান মাহমুদ, হেনা খান প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125186 ,   Print Date & Time: Thursday, 25 June 2026, 09:34:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group