• হোম > চট্টগ্রাম > কচুয়ায় বিএনপি জামাতের বিরুদ্ধে সাচার ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কচুয়ায় বিএনপি জামাতের বিরুদ্ধে সাচার ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭
  • ৭৫০

কচুয়ায় বিএনপি জামাতের বিরুদ্ধে সাচার ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় বিএনপি জামায়াতের বিরুদ্ধে সাচার ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলে সাচার ডিগ্রি কলেজের কয়েশত ছাত্রলীগ নেতা কর্মিরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে বিএনপি, জামায়াত ও স্বৈরাচারী দলদের বিরুদ্ধে বক্তব্যে, কঠিন হুশিয়ারী করে বলেন,বিএনপি ও জামায়তের বিরুদ্ধে রুখে দাঁড়াও,তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন বিএনপি,জামায়াতকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে বলে ও হুশিয়ারী করেন নেতারা।

এসময় সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রদীপ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত লাদেন এর সঞ্চালরায় বিক্ষোভ মিছিলে উপস্হিত ছিলেন ১নং সাচার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানিফ বেপারি। সাচার ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক কামরুল ইসলাম মেম্বার,
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125216 ,   Print Date & Time: Monday, 15 June 2026, 11:27:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group