• হোম > আইন-অপরাধ > ভোলার ৮ শত পিচ ইয়াবাসহ এক যুবক আটক

ভোলার ৮ শত পিচ ইয়াবাসহ এক যুবক আটক

  • শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫
  • ৪৮৯

ভোলার ৮ শত পিচ ইয়াবাসহ এক যুবক আটক

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ৮শত পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে চরফ্যাশন আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক জসিম উদ্দিন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের পূর্ব মাদ্রাজ গ্রামের আব্দুল গনি মাঝির ছেলে। পুলিশ জানিয়েছেন জসিম উদ্দিন একজন মাদক ব্যবসায়ী।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামের এক যুবককে ৮ শত পিচ ইয়বাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125222 ,   Print Date & Time: Tuesday, 13 October 2026, 07:40:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group