• হোম > রংপুর > কুড়িগ্রামের দুই শত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিদায় সম্বর্ধনা

কুড়িগ্রামের দুই শত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিদায় সম্বর্ধনা

  • শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৩২
  • ৪৭১

কুড়িগ্রামের উলিপুরে ২১১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিদায় সম্বর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২১১জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার। ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্‌ মোঃ তারিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফারম্নক। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, বজরা এল কে আমিন ডিগ্রি কলেজর অধ্যক্ষ আহসান হাবিব রানা, ফাস্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড উলিপুর শাখার এফএভিসি এন্ড ম্যানেজার শফিকুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পান্ডুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ, আলী আহমেদ, ইউনুস আলী প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীগণকে ক্রেস্ট, একটি ছাতা ও একটি হ্যান্ড ব্যাগ প্রদান করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125236 ,   Print Date & Time: Tuesday, 10 February 2026, 03:56:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group