• হোম > রাজশাহী > জয়পুরহাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

জয়পুরহাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

  • শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৮
  • ৫০৫

জয়পুরহাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাকিবুল হাসান রাকিব , জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের জামালপুর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে জামালপুর ইউনিয়নের খাড়াখাড়ি নদীর ব্রীজ এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের জয়পুরহাট কার্যালয়ের সিনিয়র উপ সহকারী প্রকৌশলী মুনসুর আলী, বনায়ন কর্মসূচির ঠিকাদার আল আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। খাড়াখাড়ি নদীর উভয় তীওে দীর্ঘ এলাকাজুরে বনজ ৫ হাজার ও ফলদ ৪ হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানান ঠিকদার আল আমিন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125276 ,   Print Date & Time: Thursday, 28 May 2026, 05:00:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group