• হোম > জাতীয় | সিলেট > হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে মতবিনিময়

হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে মতবিনিময়

  • রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৩
  • ৫৮০

হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে মতবিনিময়

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

.

হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর২২) ইং বিকেলে চন্ডীছড়া ক্লাব মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীর গণভবন প্রান্ত থেকে সরাসরি যুক্ত হয়ে চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন।

মত বিনিময় সভায় চন্ডীছড়া মাঠ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -জেলার ৪টি আসনের সংসদ সদস্যবৃন্দ৷

জেলা প্রশাসক ইশরাত জাহান,পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও চা শ্রমিকেরা।

প্রধানমন্ত্রী চুনারুঘাট ছাড়াও আরও তিনটি চা বাগানের চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125304 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 09:35:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group