• হোম > খেলা > বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক শাহাদাৎ

বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক শাহাদাৎ

  • রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১৩
  • ৪৭১

 ছবি: সংগৃহীত

আগামী ১০ সেপ্টেম্বর থেকে ভারতের কানপুরে শুরু হবে রোড সেফটি ওয়ার্ল্ড লিজেন্ড কাপ। ২২ দিনের এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কানপুর ছাড়াও আরও তিনটি ভেন্যু রায়পুর, ইন্দোর ও দেরাদুনে।

এই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ লিজেন্ডস। যে দলের নেতৃত্ব দেবেন সাবেক পেসার শাহাদাৎ হোসেন রাজিব। দলের সহ-অধিনায়ক থাকবেন অলোক কাপালি। দলে রয়েছেন হকি কোচ মামুনুর রাশেদ।

আসন্ন আসরে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে নিউজিল্যান্ড। এদিকে ভারতের নেতৃত্বে থাকবেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার নেতৃত্বে শেন ওয়াটসন, ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে ব্রায়ান লারা, ইংল্যান্ডের ইয়ান বেল এবং শ্রীলমকার নেতৃত্বে রয়েছেন তিলকারত্নে দিলশান।

বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহ-অধিনায়ক), ধীমান ঘোষ (উইকেট রক্ষক), শাহাদাত হোসেন রাজিব (অধিনায়ক), আবুল হাসান রাজু, ইলিয়াস মোহাম্মদ, আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেট রক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125308 ,   Print Date & Time: Wednesday, 10 June 2026, 10:24:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group