• হোম > বিএনপি > হামলা-গুলি করে বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে আ. লীগ: মির্জা ফখরুল

হামলা-গুলি করে বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে আ. লীগ: মির্জা ফখরুল

  • রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৫
  • ৫৪৫

 ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, গুলি করে বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে আওয়ামী লীগ। সন্ত্রাস দিয়ে তাদের জন্ম, সন্ত্রাস দিয়ে রাজনীতি করে, সন্ত্রাস দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি। বলেন, আগামী নির্বাচনে যেনো বিরোধী দল কোনোভাবে অংশ নিতে না পারে, সে কারণে এখন থেকেই ভয়াবহ তাণ্ডব শুরু করেছে সরকার। পুলিশ কোনো আইন না মেনে কথায় কথায় গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, সম্প্রতি দলটির ২ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং ৪ হাজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রাজপথে আন্দোলনের পাশাপাশি প্রত্যেকটা হামলা, গুম, জখমের বিরুদ্ধে আইনি লড়াই করবে বিএনপি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125336 ,   Print Date & Time: Tuesday, 4 August 2026, 11:12:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group