• হোম > বরিশাল > ভোলায় বিদ্যূৎপৃষ্টে এক যুবক নিহত

ভোলায় বিদ্যূৎপৃষ্টে এক যুবক নিহত

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬
  • ৫৫৩

প্রতীকী ছবি

ভোলা প্রতিনিধি: ভোলার ইলিশায় নিজ বসতঘরে বিদ্যূৎতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মো. ইসমাইল মোলা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চর আনন্দ পাট-২ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইসমাইল ওই গ্রামের মো. আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ইসমাইল মোল্লা রবিবার সকাল ৯টার দিকে তার নিজ বসতঘরে একটি বিদ্যূৎতের বাল্ব লাগাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবসত বিদ্যূৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125366 ,   Print Date & Time: Sunday, 14 June 2026, 07:33:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group