• হোম > আইন-অপরাধ > হবিগঞ্জের চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

হবিগঞ্জের চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩২
  • ৬৭৮

হবিগঞ্জের চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামী আবু তালিবকে গ্রেফতার করেছে র‌্যাব ৯ সিপিসি১ (শায়েস্তা) হবিগঞ্জ। বাহুবল উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার( ৫ সেপ্টেম্বর ২২) ইং দুপুরে র‍্যাব ৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব হবিগঞ্জ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি আব্দুল্লাহ-আল-নোমান এর নেতৃত্বে বাহুবল উপজেলার মিরপুরের ছেরেগ আলী পেট্রোল পাম্প এ অভিযান চালায়। এ সময় গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আবু তালিব (৪০ কে গ্রেফতার করা হয়।সে বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামের হাহির মিয়ার পুত্র। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125418 ,   Print Date & Time: Saturday, 6 June 2026, 07:41:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group