• হোম > বিনোদন > বিয়ে করতে ভয় লাগে : ববি

বিয়ে করতে ভয় লাগে : ববি

  • সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৬
  • ২০০০

 ছবি: সংগৃহীত

ঢাকাই ছবির আবেদনময়ী নায়িকা ইয়ামিন হক ববি। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রের একজন হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হন এ নায়িকা।

বর্তমান সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার ধারাবাহিকতায় ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের একটি চলচ্চিত্রের মহরত হয়ে গেল। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘পাপ’, সিনেমাটির কাজ শেষ হয়ে গেছে। এখন মুক্তির অপেক্ষায়। অন্যদিকে ময়ূরাক্ষী সিনেমার কিছু কাজ বাকি আছে। নতুন চলচ্চিত্রের মধ্যে এবার তোরা মানুষ হ, আজকের এই সিনেমাসহ আরও বেশ কয়েটি সিনেমা শুরু করতে যাচ্ছি।’

নতুন সিনেমাগুলো নিয়ে কেমন প্রত্যাশা আপনার? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে প্রত্যাশা তো থাকেই। যাতে সব কিছু ভালোভাবে হয়। মূলত দর্শকদের কাছে যেন পৌঁছাতে পারে। ভিন্ন ভিন্ন যেসব চরিত্রে অভিনয় করছি, তাতে আমি আশা করব যেন মানুষ আমার এই নিত্যনতুন চরিত্রগুলো পছন্দ করে। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125424 ,   Print Date & Time: Friday, 27 February 2026, 10:37:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group