• হোম > সিলেট > হবিগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান

হবিগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯
  • ৫৭৫

হবিগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমান পুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এক ব্যাক্তি কে।

সোমবার (৫ সেপ্টেম্বর২২) ইং দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।

চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে উসমানপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

এসময়ে ইজারা বহির্ভুত স্থান থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে উসমান পুর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে বুরহান উদ্দিন (২৫) কে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান!


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125463 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 07:00:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group