• হোম > জাতীয় > বাড়লো এলপি গ্যাসের দাম

বাড়লো এলপি গ্যাসের দাম

  • বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১
  • ৬৫৯

 ছবি: সংগৃহীত

বাড়ানো হয়েছে প্রতি কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। কেজি প্রতি ১ টাকা ৩৩ পয়সা বাড়ানো হয়েছে। আর তাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আরও বলা হয়, সৌদি আরামকোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতল এখন ১ হাজার ২৩৫ টাকায় বিক্রি হবে। সেপ্টেম্বর মাসের জন্য এই দাম নির্ধারণ করা হয়। এই দর আজ দুপুর ১টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ২ আগস্ট ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা থেকে ৩৫ টাকা কমিয়ে এক হাজার ২১৯ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125535 ,   Print Date & Time: Friday, 31 July 2026, 09:02:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group