• হোম > রাজশাহী > নওগাঁর পত্নীতলা থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

নওগাঁর পত্নীতলা থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

  • বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৩
  • ২৪৩৭

নওগাঁর পত্নীতলা থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

আশরাফুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা থানা পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, পত্নীতলা থানা পরিদর্শনের শুরুতেই থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপারকে আনুষ্ঠানিক সশস্ত্র সালাম প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পুলিশ সুপার পুলিশের কল্যাণ, বিট পুলিশিং,  টিএ বিল, সরকারি গাড়ি ব্যবহার, নিয়ম মেনে পোশাক পরিধান করা, থানা পরিষ্কার রাখাসহ থানা ব্যারাক ও আশপাশ এলাকা, সরকারি অনাবাদি জমিতে চাষাবাদ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125553 ,   Print Date & Time: Monday, 11 May 2026, 12:42:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group