• হোম > রাজশাহী > লালপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

লালপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫০
  • ৫৪২

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে শিমলা আক্তার (৪) ও মঈন হোসেন (৩) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ গ্রামে এ ঘটনা ঘটে। শিমলা একই গ্রামের শিপন হোসেনের মেয়ে ও মঈন ওই গ্রামেরই রিপন হোসেনের ছেলে।

জানা যায়, সকাল থেকেই তারা দুই ভাই-বোন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোনোয়ারুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125594 ,   Print Date & Time: Monday, 15 June 2026, 12:54:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group