• হোম > খেলা > মিরাজুলের হ্যাটট্রিকে সেমিতে বাংলাদেশি যুবারা

মিরাজুলের হ্যাটট্রিকে সেমিতে বাংলাদেশি যুবারা

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৪
  • ২৫৬৬

 ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছে পল স্মলি শিষ্যরা।

এর আগে, স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে যেন আরও দুর্বার লাল-সবুজ প্রতিনিধিরা। ম্যাচের চার মিনিটে নাজমুল হুদা ফয়সালের গোলে লিড নেয় তারা। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরশেদ আলী।

বিরতির পর হ্যাটট্রিক পূরণ করেন মিরাজুল ইসলাম। ৭৪ মিনিটে পান প্রথম গোলের দেখা। মিনিট তিনেকের মাথায় তার দ্বিতীয় গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ম্যাচের ইনজুরি সময় হ্যাটট্রিক পূরণের সঙ্গে দলের বড় জয় নিশ্চিত করেন মিরাজুল ইসলাম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125618 ,   Print Date & Time: Sunday, 1 March 2026, 10:09:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group