• হোম > বিনোদন > হানিমুন শেষে সুখবর দিলেন পূর্ণিমা

হানিমুন শেষে সুখবর দিলেন পূর্ণিমা

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৪
  • ২৬৮৩

 ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা দীর্ঘদিন পর চুক্তিবদ্ধ হলেন নতুন সিনেমায়। সম্প্রতি নতুন একটি সিনেমায় কাজের জন্য চুক্তিপত্রে সই করেন তিনি।

জানা গেছে, সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করবেন ছটকু আহমেদ, সিনেমার নাম ‘আহারে জীবন’। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের আরেক জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সঙ্গে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর প্রমুখ।

করোনাকালীন সময়ের একটি গল্পকে ঘিরে নির্মিত হবে এ সিনেমা। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125622 ,   Print Date & Time: Tuesday, 30 June 2026, 11:22:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group