• হোম > জাতীয় > আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭
  • ১৫৫৭

 ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের আজমির শরিফ পরিদর্শনের উদ্দেশে জয়পুর গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে দেশটির স্থানীয় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। পরে বিমানবন্দর থেকে রাজস্থানের সার্কিট হাউজে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে বিকেলে যাবেন আজমির শরিফ পরিদর্শনে।

এদিকে শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ভারত সরকার। তার সফরকে কেন্দ্র করে আজমির শরিফ এলাকায় মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। দরগাহ শরিফ জিয়ারত শেষে ফের সার্কিট হাউজে ফিরবেন শেখ হাসিনা। পরে জয়পুর বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125642 ,   Print Date & Time: Thursday, 21 May 2026, 06:10:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group