• হোম > রাজশাহী > জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে শোক র‌্যালী ও সমাবেশ

জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে শোক র‌্যালী ও সমাবেশ

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৫
  • ৫৫০

জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে শোক র‌্যালী ও সমাবেশ

রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে শোক র‌্যালী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়নগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে শোক র‌্যালী রেল ষ্টেশন হতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে এসে শোক র‌্যালী শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান এর সঞ্চালনায় ও আহ্বায়ক এটিএম শাহ্নেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, শহর বিএনপি’র আহ্বায়ক মতিয়র রহমান; জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার রওশন সুমন, গোলাম রাব্বানী রাব্বী, সাগর, সোহাগ, বাবু, রেজা, রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শকিুল ইসলাম, মহিলাদের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস্ মতিন, ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরে মওলা পলাশ, হারুনুর রশীদ জুয়েল। জেলা যুবদল সদস্য- আবু সাহেদ সোহেল, এফতাদুল হক, রাসেল, ইকবাল হোসেন, রাজিব, হাবিবুল্লাহ, আকাশ ফজল, আমিনুর রহমান লিটন, ফরহাদ, বাবু, মনোয়ার হোসেন, ফাহাদ, মোমিন, দেলোয়ার হোসেন, রনি, রবিন, হাসান বশরী, ফিদা, গোলাম কিবরিয়া, সবুজ, স¤্রাট, দোলন, মেহেদী হাসান, নয়ন, জাকির হোসেন প্রমূখ।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125656 ,   Print Date & Time: Tuesday, 21 April 2026, 07:33:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group