• হোম > বরিশাল > ঝালকাঠিতে যুবদলের শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে যুবদলের শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৯
  • ৫১২

ঝালকাঠিতে যুবদলের শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে শোক র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের টিঅ্যান্ডটি সড়ক থেকে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে শোক র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন। সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125658 ,   Print Date & Time: Sunday, 24 May 2026, 10:54:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group