• হোম > বিএনপি > ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি নিতেই ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী: রিজভী

ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি নিতেই ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী: রিজভী

  • শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮
  • ৫৮৩

 ছবি: সংগৃহীত

ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি নিতেই প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন- বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ভয়ংকর ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ; এখন কথা বললেই গুলিবিদ্ধ হতে হয় বলে অভিযোগ তার।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দকে সাথে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাসহ সব কিছু ধ্বংস করে দিয়েছে। দেশে এখন নির্ভয়ে কথা বলার সুযোগ নেই। রাষ্ট্র নির্দয় রূপ ধারণ করেছে বলে অভিযোগ তার।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রিজভী বলেন, ভারতের সাথে অমিমাংসিত কোনো বিষয়ে আলোচনা হয়নি। ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি নিতেই ভারত সফর করেছেন শেখ হাসিনা।

রিজভী আরও বলেন, সরকারের নিপীড়নের পরও রাজপথে জনগণের ঢল নেমেছে। জনগণের প্রতিরোধের এ জোয়ারে আওয়ামী লীগ আর টিকতে পারবে না বলে জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125735 ,   Print Date & Time: Tuesday, 23 June 2026, 08:34:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group