• হোম > আওয়ামীলীগ > আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা শনিবার

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা শনিবার

  • শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:২১
  • ৫০০

 ফাইল ছবি

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শনিবার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125743 ,   Print Date & Time: Tuesday, 26 May 2026, 02:14:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group